হবিগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জহবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভাটপাড়া গ্রামের জেবু মিয়া (২৫) ও খালিক (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাহুবল উপজেলার দ্বিগম্বর বাজার থেকে মোটরসাইকেলে চড়ে বাড়ি যাচ্ছিলেন ওই দুজন। পথে পুটিজুরী বাজারে সিলেটগামী মিতালী পরিবহনে একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান,ঘটনার পর বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

/এমডিপি/