এর আগে সিলেট-আখাউড়া রেলপথে নোয়াপাড়ায় পারাবত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেনে আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে ২০ যাত্রী আহত হয়েছেন। সকাল ১০টার দিকে পারবত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে।
নোয়াপাড়া স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, দুর্ঘটনার পর ট্রেনটি উদ্ধার করতে ঢাকা, আখাউড়া ও কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা ৭টায় উদ্ধার কাজ শেষ হলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী (পথ) কর্মকর্তা রুহুল আখতার খান ও ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী (পূর্ত) কর্মকর্তা রুহুল আমীন জানান, ঘটনার পর শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে ট্রেনের ইঞ্জিন পুরোপুরি পুড়ে গিয়ে ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জামাল উদ্দিন শাহীন বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরুপনে কমিটি গঠন করা হচ্ছে।’
/এমও/