আ. লীগ জনগণের রায়ে বিশ্বাসী: স্বাস্থ্যমন্ত্রী

Sunamgonj pic 2আওয়ামী লীগ জনগণের রায়ে বিশ্বাস করে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় কমিটির সম্মেলনে বলেছেন, আওয়ামী লীগ সবাইকে নিয়ে নির্বাচন করতে চায়।’

শনিবার বিকালে সুনামগঞ্জের দিরাইয়ে নবনির্মিত ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এসব বলেন তিনি।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন মন্ত্রী বলেন, ‘যদি সাহস থাকে ২০১৯ সালের নির্বাচনে আসুন। দেখবো কে জেতে, আর কে হারে। খালি মাঠে আমরা খেলতে চাই না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে প্রধামমন্ত্রী শেখ হাসিনা চা খাওয়ার দাওয়াত দিয়ে বলেছিলেন, কিভাবে নির্বাচন করবো, আসুন তা নিয়ে আলোচনা করি। কিন্তু খালেদা জিয়া বলেছিলেন, তিনি হরতাল চালিয়ে যাবেন।’

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দার সভাপতিত্ব করেন। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত। সমাবেশে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন নাহার, বেগম শাহানা রব্বানী, স্বাস্থ্য অধিদফতরের উপ-মহাপরিচালক ডা. ইতেশামুল হক চৌধুরী, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আব্দুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন ।

সমাবেশ শেষে মন্ত্রী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাটিধল, টুক দিরাই, তেতৈয়া, দত্তগ্রাম, হরিনগর, বাঙ্গালপাড়া, দুর্গাপুর ও হাজারিপুর গ্রামের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

/এমডিপি/