হিন্দুদের ওপর হামলাকারীরা অন্ধকার জগতের মানুষ: জাফর ইকবাল





ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের অন্ধকার জগতের মানুষ বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।SUST Pic 2
বৃহস্পতিবার দুপুরে হামলার প্রতিবাদে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক র‌্যালি বের করে। র‌্যালির পরবর্তী সমাবেশে অধ্যাপক জাফর ইকবার এ কথা বলেন।’
সমাবেশে অধ্যাপক জাফর ইকবাল বলেন, ‘মানুষটা আমার ধর্মের না ভিন্ন ধর্মের, সাদা না কালো, তার ভাষা, সংস্কৃতি কী তা আমাদের বিবেচ্য বিষয় নয়। এদেশে বসবাসের অধিকার সবারই রয়েছে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের আহ্বায়ক গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস প্রমুখ।
সমাবেশে সবাই হিন্দু পরিবারের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানায়।
এদিকে হিন্দু সম্প্রদায়ের ওপর নৃশংস হামলার ঘটনায় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রাব্বি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
/এআর/