এর আগে গত (৮ নভেম্বর) মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সিলেট শাহপরান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহা. হারুন অর রশিদ একমাত্র আসামি বদরুল আলমকে অভিযুক্ত করে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এ চার্জশিট দাখিল করেন। ওইদিন বিচারক চার্জশিটটি অগ্রবর্তী করার পর মঙ্গলবার (১৫ নভেম্বর) মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুন অর রশিদ জানান, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের কারণে ৩২৪, গুরুতর জখমের কারণে ৩২৬ এবং হত্যার উদ্দেশ্যে মারার জন্য ৩০৭ ধারা চার্জশিটে যুক্ত করা হয়েছে। তিনি বলেন, ১৫১ পৃষ্টার ডকেটে ও ৮ পৃষ্টার চার্জশিটের সঙ্গে অন্য আলামতের বিবরণসহ (সাব-অর্ডিনেট পেপার) সংযুক্ত করা হয়েছে। সাক্ষী হিসেবে ভিকটিম খাদিজা আক্তার নার্গিস, মামলার বাদী খাদিজার চাচা আব্দুল কুদ্দুসসহ ৩৬ জনের নাম রাখা হয়।
সিলেট মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) আব্দুল আহাদ বাংলা টিব্রিউন’কে সত্যতা নিশ্চিত করে জানান, ‘আদালত আজ (১৫ নভেম্বর) অভিযোগপত্র গ্রহণ করে আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেন।’
আরও পড়ুন-
‘হাবু ধান’ বিঘায় ৩৫ মণ
সুন্দরবনে ‘জলে দস্যু, ডাঙায়ও দস্যু’, অসহায় বনজীবীরা
/এফএস/