ঢাকায় বৈঠক শেষ করে ১৮ নভেম্বর আবার সিলেট হয়ে ভারতের উদ্দেশে রওনা দেবেন বিএসএফের প্রতিনিধি দল। তবে ওইদিন আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে সিলেটে। এ তথ্য জানিয়েছেন ৪১ বিজিবির সিও কর্ণেল শাহ আলম।
বিএসএফের ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মেঘালয় ফ্রন্টইয়ারের আইজি পিকে দুবে এবং বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সরাইল রিজিওনের কমাণ্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মাশরুর উল্ল্যাহ।
৪১ বিজিবির সিও কর্নেল শাহ আলম বাংলা ট্রিবিউন’কে জানান, মঙ্গলবার দুপুরে বিএসএফের ১৯ সদস্যের প্রতিনিধি দল তামাবিল হয়ে সিলেট আসেন। আগামীকাল বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় হোটেল রোজভিউতে কনফারেন্স শেষ করে দুপুরে ঢাকায় যাবেন তারা। সেখানে বিভিন্ন অনুষ্ঠান শেষ করে ১৮ তারিখ আবার সিলেট এসে কনফারেন্স করে ভারত যাবে প্রতিনিধি দলটি। এসময় সবাইকে জানানো হবে বলে তিনি জানান।
/টিএন/আপ-এআর/