স্থানীয় সূত্র জানায়, রাতে অলিপুরে অবস্থিত একটি কোম্পানির নির্মাণাধীন প্রধান গেইটে ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ ঢালাই ধসে পড়লে ২০ জন শ্রমিক আহত হন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এমডিপি/