সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত



সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের লালাবাজারের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুয়াশার কারণে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানান।


নিহতরা হলেন- নারায়নগঞ্জ জেলার কাঁচপুরের হাবিবুল্লার ছেলে মাহিন আহমদ (৩০), সুজন (৩৫) ও মেয়ে জেসমিন(৩৫)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বাংলা ট্রিবিউনকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাহিন, সুজন ও জেসমিনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতরা একই পরিবারের সদস্য বলে তারা জানতে পেরেছেন। তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
/এআর/