সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বেলালকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ডের আবেদন করা হবে। গত ১৫ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে মামলার প্রধান আসামি বেলাল পলাতক ছিল।
উল্লেখ্য- গত ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার পশ্চিম দর্শা গ্রামে সুমা বেগমের পৈতৃক বাড়িতে যৌতুকের জন্য বাড়ির সামনের একটি রুমে আটকে রেখে নির্মম নির্যাতন চালায় বেলাল ও তার দুই সহযোগী। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে সুমার জিহ্বা ও বাঁ পায়ের রগ কেটে দেয়।
/এআর/