জানা গেছে, বুধবার দুপুরে ওই আসনে ভোট গ্রহণ শেষে গণনা অনুষ্ঠিত হয়। গণনায় হবিগঞ্জ-১৩নং ওয়ার্ড (চুনারুঘাট) ফরিদ আহমেদ তালুকদার অটোরিকশা প্রতীকে ২৫ ভোট পান। একই আসনে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মামুনুর রশীদ তালা প্রতীকে পান ২৫টি ভোট। এর ফলে বিকেল পর্যন্ত এই আসনের কোনও ফলাফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
পরে রাতে উভয় প্রার্থীর সম্মতিতে জেলা পরিষদ নির্বাচনের জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা আলম তাদের মধ্যে লটারির আয়োজন করেন। লটারিতে ফরিদ আহমেদ তালুকদার নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুর রশীদ। পরে জেলা প্রশাসক এ আসনটির ফলাফল ঘোষণা করেন।
/এএ/