হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

Habiganj Road Accident (1)হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাথরবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চারজন। গুরুতর আহতাবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মাধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মাইক্রোচালক কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকার আল আমিন (২৭) ঝালুকাঠি জেলার গৌতম (৩০), চাপাইনবাগঞ্জ জেলার জগন্নাতপুর এলাকার দোয়ারি বেগম (২৭), জয়পুরহাট সদরের বায়োজিত আহমেদ (৩৫)। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে একটি মাইক্রোবাস সিলেট মাজারে যাচ্ছিল। পথে মহাসড়কের উলুকান্দি এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে নিয়ে আসে।IMG_20170126_082345

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশ ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে এবং আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানান,  নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। নিহত ও আহতরা সবাই ভৈরব এলাকার ফিউচার আরএফ নামে একটি কারখানায় কাজ করতো।  

আরও পড়ুন: মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে নির্বাহী আদেশ ট্রাম্পে

/এআর/