পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সিএনজি চালকের নাম মো. সাইফুল ইসলাম (৩০)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের সুরুজ মিয়ার ছেলে। নিহত অন্য দুজন হলেন, কনকপুর ইউনিয়নের ইসহাক মিয়ার ছেলে ইকতার মিয়া (৩৪) ও রেশমা খাতুন।
ওই দুর্ঘটনায় আহত হয়েছেন তানিয়া বেগম (২৮) ও মোস্তফা মিয়া (৪০)। তাদের বাড়ি মৌলভীবাজার ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির চালক সাইফুল ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। আহতদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন-
‘জনগণের আস্থা অর্জনই নতুন ইসির বড় চ্যালেঞ্জ’
হংকংয়ে বাণিজ্যমন্ত্রী: বাংলাদেশের পণ্য আমদানি করুন
/টিআর/