কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনের সময় শ্রমিক নিহত

সিলেটআবারও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া পাথর কোয়ারিতে পাথর উত্তোলনের সময় ফারুক মিয়া (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক মিয়া বিজয় পাড়ুয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা (গণমাধ্যম) বলেন, আব্দুল হালিমের মালিকানাধীন কোয়ারি থেকে পাথর উত্তোলনকালে পাড় ধসে মাটির নিচে চাপা পড়ে মারা যান ফারুক মিয়া নামে এক শ্রমিক। এ ঘটনায় মামলা করা হবে।

তিনি আরও জানান, গত দুই মাসে কোম্পানীগঞ্জে আটজন পাথর শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।

/বিএল/