ওসমানীনগরে বিএনপি প্রার্থী ময়নুল জয়ী

সিলেটসিলেটের ওসমানীনগর উপজেলার পরিষদের প্রথম নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৫২ কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ময়নুল হক চৌধুরী (ধানের শীষ প্রতীক)।
সোমবার (৬ মার্চ) রাতে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
৫২টি কেন্দ্র মিলিয়ে ধানের শীষ মার্কা নিয়ে ময়নুল হক চৌধুরী পেয়েছেন ২o হাজার ৭৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কা নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৮ হাজার ৬৭৮। এছাড়া নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ১০ হাজার ৬৮ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শিব্বির আহমদ (লাঙ্গল প্রতীক) নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৩৩ ভোট।
জানা যায়, ওসমানীনগর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। পুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২ ও মহিলা ভোটার ৮৩ হাজার ৮০৭ জন।
/এআর/