গত ৫ মার্চ এ মামলার যুক্তিতর্ক শেষ হয়। যুক্তিতর্ক শেষে বিচারক রায় ঘোষণার জন্য ৮ মার্চ তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩ অক্টোবর সিলেট এমসি কলেজের পুকুরপাড়ে খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল ইসলাম। এ ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। নার্গিসের চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন। গত বছরের ৫ অক্টোবর বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে পাঠান আদালত। এ ঘটনার পর বদরুলকে বিশ্ববিদ্যালয় ও দল থেকে বহিষ্কার করা হয়।
৮ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার এসআই হারুনুর রশীদ আদালতে বদরুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ১৫ নভেম্বর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। গত ২৬ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন নার্গিস। মোট ৩৬ জন সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
/বিএল/