নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন টুকেরবাজারের নোয়াগাঁও গ্রামের মৃত লেকই মিয়ার ছেলে আছলাম মিয়া (৪৫) ও একই গ্রামের মৃত খালিক মিয়ার ছেলে লেছু মিয়া (২৮)। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা (গণমাধ্যম) বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার ভোরে গোয়াইঘাটের নয়াবস্তিতে পাড় ধসে পড়লে কয়েকজন শ্রমিক পাথর উত্তোলন করতে যায়। এ সময় নীচ থেকে পাথর উত্তোলনের সময় আবারেও পাড় ধসে পড়লে আছলাম মিয়া ও লেছু মিয়া ঘটনাস্থলেই মারা যায়।
গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এখন ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
/এআর/