তিনি আরও বলেন, ‘আগর -আতর শিল্পের ব্যাপারে তার দেশের ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের জানাবেন। কাতারের বিশেষজ্ঞ দল এখানকার আতরের গুনগত মান যাচাই করে এ শিল্প প্রসারে উদ্যোগ নিতে পারেন। এক্ষেত্রে তার এই সফর দ্বি-পাক্ষিক সম্পর্ককে অনেক দূর এগিয়ে নিতে সহযোগিতা করবে।’
এ সময় তার সঙ্গে ছিলেন, কাতার দূতাবাসের মিডিয়া কমিউনিকেশন অফিসার হামেদ জামিল হোসাইন, পাবলিক রিলেশন অফিসার আসাদুর রহমান আসাদ, সুজানগরের মেসার্স বে-অফ বেঙ্গল আগর -আতর অ্যান্ড পারফিউম ফ্যাক্টরির স্বত্তাধিকারী আব্দুল কবিরের বোন কাতার প্রবাসী সারাবান তাহুরা।
কাতারের রাষ্ট্রদূত স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপির সঙ্গে বড়লেখা ইউএনও কার্যালয়ে এক মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই বাংলাদেশের সঙ্গে কাতারের সৌহার্দপূর্ণ সম্পর্কের উন্নতি হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে কাতার সরকার মনে করেন।
মতবিনিময় সভায় বড়লেখা উপজেলার আগর -আতর শিল্পের সামগ্রিক অবস্থা তুলে ধরেন হুইপ শাহাব উদ্দিন এমপি, ইউএনও এস এম আবদুল্লাহ আল মামুন ও সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রাজেশ চাকমা।
এসময় আগর -আতর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার আলী ও সাধারণ সম্পাদক কবির আহমদ চৌধুরী,আতর ব্যবসায়ী আশরাফ মুহিত সয়েফ, মেসার্স বে-অফ বেঙ্গল পাফিউম ফ্যক্টরির সত্ত্বাধিকারী আব্দুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত বিকেলে বড়লেখার বিভিন্ন আগর বাগান, মাধবকুণ্ড জলপ্রপাত ও চা বাগন পরিদর্শন করেন।
/জেবি/
আরও পড়তে পারেন: চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুই বাড়ি ঘেরাও