সিলেটের দক্ষিণ সুরমায় ১৪৪ ধারা প্রত্যাহার

আতিয়া মহলসিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলের আশপাশের এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত ২৫ মার্চ রাতে গ্রেনেড বিস্ফোরণে ছয় জন নিহত ও ৫০ জনের মতো আহত হওয়ার ঘটনার পর ওই আদেশ জারি করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে (৩০ মার্চ) তা প্রত্যাহার করে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত থেকেই যানবাহন চলাচল শুরু হয়েছে। 

এদিকে এক সপ্তাহের মাথায় সিলেটে গ্রেনেড হামলায় গুরুতর আহত র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম শুক্রবার (৩১ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে সিলেটে জঙ্গিদের গ্রেনেড হামলায় নিহতদের সংখ্যা দাঁড়ালো সাতে।   

সিলেট মহানর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন জানান, ‘আতিয়া মহলের এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে থাকা ১৪৪ ধারা বৃহস্পতিবার রাত থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক। তবে আতিয়া মহল ঘিরে পুলিশের কর্ডন অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য গত ২৪ মার্চ থেকে সিলেটের শিববাড়িতে আতিয়া মহল নামের একটি বাড়িতে জঙ্গি আস্তানা ঘিরে রাখে পুলিশ। পরে সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। অপারেশন টোয়াইলাইটে চার জঙ্গি মারা যায়। তার মধ্যে এক নারীও ছিল। নারীসহ আরেক পুরুষ জঙ্গির লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। এদিকে অভিযান চলার সময়ই পাঠানপাড়ায় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা।

/এফএস/ 

আরও পড়ুন-

কোটবাড়ীর আস্তানায় জঙ্গি নাই, বিস্ফোরক আছে: ডিআইজি

বড়হাটে চলছে 'অপারেশন ম্যাক্সিমাস'

কোটবাড়ীতে শুরু ‘অপারেশন স্ট্রাইক আউট’

পরিস্থিতির জটিলতা বিবেচনায় অভিযানের নাম ‘ম্যাক্সিমাস’: মনিরুল



নাসিরপুরে নিহত পুরুষ জঙ্গি নাইক্ষ্যংছড়ির সোহেল!