স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামে মাওলানা মোস্তফা আহমদের বাড়িতে শুক্রবার দিবাগত রাতে একদল ডাকাত প্রবেশ করে ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকাতের হামলায় স্থানীয় জামায়াত নেতার ছেলে জামিল হোসেনসহ ৬ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট মেডিক্যালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/এমও/