মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল বাংলা ট্রিবিউনকে মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, সোমবার সকালের দিকে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে আবু বকর সিদ্দিক নামের একজন মৌলভীবাজারে এসে সদর হাসপাতালের মর্গে যান। ছিন্নভিন্ন লাশ দেখে শনাক্ত করতে পারেননি তিনি। তবে ওই বাড়িতে পাওয়া একটি গ্রুপ ছবি দেখে লাশ শনাক্ত করেন স্বজনরা। লাশ নিতে অস্বীকৃতি জানান তারা। পরে পুলিশ মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষের মাধ্যমে ছিন্নভিন্ন লাশ দাফনের ব্যবস্থা করেন।
মৌলভীবাজার পৌরসভার ইন্সপেক্টর আবদুল মতিন বলেন, সোমবার রাতে পুলিশের উপস্থিতিতে লাশ দাফন করা হয়।
উল্লেখ্য, গত ২৮ ও ২৯ মার্চ নাসিরপুরের ওই জঙ্গি আস্তানায় অপারেশন হিটব্যাক চালানো হয়। পরে পুলিশ ভেতরে গিয়ে এক পুরুষ, দুই নারী ও চার শিশুর লাশ দেখতে পায়।
/এফএস/