সিলেটে জিহাদি বইসহ শিবিরের সাত নেতাকর্মী গ্রেফতার

sylhet pic

সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আত্মঘাতি হওয়ার নির্দেশনা ও জিহাদি বইসহ শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা এ কথা জানান।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেট জেলা ছাত্র শিবিরের (পশ্চিম)সভাপতি সাফায়াত রহমান (৩১), জাহাঙ্গীর হোসাইন (২০), আলমগীর হোসাইন (২৩), সরোয়ার আহমদ (২৫), অলিউর রহমান (১৯), হুমায়ুন আহমদ (২২) ও আক্তার হোসেন (২২)।

তিনি আরও জানান, শুক্রবার রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাংগা গ্রামে একটি বাড়িতে গোপন বৈঠক করছিল তারা। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছে বিপুল পরিমাণ জিহাদি ও আত্মঘাতি বইসহ লিফলেট পাওয়া যায়। বৈঠকে তারা পহেলা বৈশাখে নাশকতার পরিকল্পনা করছিল পুলিশের কাছে স্বীকার করেছে।গ্রেফতারকৃতদের রিমাণ্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে সিলেট জেলা ছাত্র শিবিরের পশ্চিম শাখার সভাপতি ছাড়াও ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি রয়েছেন বলে পুলিশ জানায়।

/জেবি/

আরও পড়তে পারেন: ভালুকায় বাস উল্টে দুই শ্রমিক নিহত, আহত -৩০