রবিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘হাওর এলাকায় ফসলহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদরে পনুর্বাসনের কাজ চলেছে। খাদ্য নিরাপত্তার জন্য কম মূল্যে চাল বিক্রিসহ ভিজিডি ভিজিএফ চালু রয়েছে। এগুলোর পরিমাণ আরও বাড়ানো হবে।’
তিনি আরও বলেন, ‘কৃষিঋণ মওকুফ করার ক্ষমতা আমার নেই তবে বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হবে। প্রান্তিক চাষিদের ঋণ দেওয়ার জন্য ব্যবস্থা করা যেতে পারে। ফসলহানির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের চিহ্নিত করতে একটি কমিটি গঠন করা হবে।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলার ৬ জন সংসদ সদস্যসহ জেলা প্রশাসন ও পাউবো কর্মকর্তারা।
এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ২ আসনের বিজয়ী ড. জয়া সেনগুপ্তা, ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত আসনের সদস্য শামছুন নাহার বেগম শাহানারব্বানী, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটসহ আরও অনেকে।
/এআর/