পুলিশ জানায়, আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদ্যদের মধ্যে ভিজিডি চাল বিতরণ করার পর বুধবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমা গ্রামে আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি ঘরে ১৭ বস্তা সরকারি ভিজিডির চাল লুকিয়ে রেখে আত্মসাৎ করার চেষ্টা করেন ওই ইউপি সদস্য। গোপন সংবাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহায়তায় চাল উদ্ধার করা হয়। পরে চালসহ ইউপি সদস্যকে থানায় সপোর্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর কবির জানান, অভিযুক্ত ইউপি সদস্য ভিজিডি কার্ডধারীদের চাল অবৈধভাবে আত্মসাৎ করার চেষ্ট করেছিলেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. আল আমিন জানান, অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চাল আটক জব্দ হয়। অভিযুক্ত ইউপি সদস্যকে থানায় সপোর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
/এআর/