প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি পানের দোকানের মিটার থেকে শর্ট সার্কিটের আগুন লেগে পুরো মার্কেটে ছড়িয়ে যায়। এসময় আগুনে ১১টি দোকান ও একটি বসতঘর পুড়ে যায়। পরে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, আগুনে তাদের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. বরকতুল্লা খাঁন।
সুনামগঞ্জ ফায়ার সার্র্ভিসের স্টেশন অফিসার অখিল কুমার সিংহ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
সদর থানার এসআই প্রদীপ চক্রবর্তী জানান, আগুনে ১১টি দোকান পুড়ে গেছে।
/এআর/