আজ বুধবার বেলা ১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘দুর্গত হাওরবাসীকে সারা বছর খাদ্য সহায়তা দেওয়া হবে। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যেই ১২৬টি মেডিক্যাল টিম গঠন করেছে। তারা হাওরবাসীর দ্বোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে।
এ সময় সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনমুল কবির ইমন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, হায়দার চৌধুরী লিটন, সিভিল সার্জন আশুতোষ দাশ উপস্থিত ছিলেন।
আজ ২১৬ জনকে ত্রাণ সহায়তা দেওয়া হয়।
/বিএল/