এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ আল মামুন ওবায়দুল কাদেরের সফরসূচির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন হেলিকপ্টারযোগে বড়লেখা উপজেলার সুজানগর হ্যালিপ্যাডে এসে নামবেন। এরপর মন্ত্রী জুড়ী উপজেলার নিরোধবিহারী উচ্চ বিদ্যালয় ও হাকালুকি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও মতবিনিময় করবেন। ত্রাণ বিতরণ ও মতবিনিময় সভা শেষে মন্ত্রী হাকালুকি পাড়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।
/এমও/