এসময় অটোরিকশার ২ যাত্রী আহত হয়েছেন। নিহত নিয়াজ উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুল খন্দকার টিলার হুছন মিয়ার ছেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটিও আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে যাত্রী নিয়ে অটোরিকশা চালক নিয়াজ উদ্দিন দক্ষিণভাগ বাজার থেকে রতুলি বাজারের দিকে যাচ্ছিলেন। রতুলি বাজার এলাকার কুমারপাড়ায় পৌঁছার পর বড়লেখার দিক থেকে আসা কুলাউড়াগামী মাছবাহী ট্রাকটি নিয়াজ উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে বড়লেখা থানায় নিয়ে যায়।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর বলেন, ‘অটোরিকশা চালকের মাথা একেবারে থেতলে গেছে। ঘাতক ট্রাকটি জুড়ী থানায় আটক করা হয়েছে।’ এ ব্যাপারে বড়লেখা থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।
/এমও/