শনিবার (১০ জুন) রাত ১১ টার দিকে উদ্যানের ভেতর ট্রেনটি লাইনচ্যুত হয়। রবিবার (১১ জুন) সকালে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করার পর সকাল ৯টার দিকে সিলেটে সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ‘ঝড়ো বাতাসে লাউয়াছড়া উদ্যানে রেললাইনের ওপর পাশের টিলা থেকে একটি গাছ উপড়ে পড়ে। শনিবার রাত ১১টার দিকে আখাউড়া থেকে সিলেটগামী ডেমু ট্রেনটি ওই এলাকা অতিক্রমের সময় গাছে ধাক্কা লেগে ইঞ্জিনসহ পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে কুলাউড়া ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’
/এফএস/
আরও পড়ুন-
মংলায় চিংড়িতে মড়ক, উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা
মোটরসাইকেলের জন্যই হত্যা করা হয় নয়নকে!