অর্থমন্ত্রী বলেন, ‘বন্যাদুর্গত এলাকার জন্য পর্যাপ্ত অর্থ ও ত্রাণ এখনও মজুদ রয়েছে। এ নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। এটা সাময়িক সমস্যা। তবে দুর্গতদের কাছে তা পৌঁছাতে হয়তো একটু সময় লাগছে।’ তিনি বলেন, ‘আমরা যখন পরিকল্পনা করি, ধরেই নেওয়া হয়, এই দেশে বন্যা হবে। সমস্যা হয় যখন, তখন সেটা স্বাভাবিকের চেয়ে বেশি হয়। নয় বছরের মধ্যে এবারই একটু বেশি হয়েছে। এ জন্যই বিশেষ পদক্ষেপের প্রয়োজন রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বিতরণের জন্য সরকার ৫০ লাখ পরিবারকে ভিজিএফ সহায়তা দিচ্ছে। প্রয়োজনে এই সহায়তা আরও বাড়ানো হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী, সংসদ সদস্য আমাতুল কিবরীয়া চৌধুরী কেয়া, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
/এমএনএইচ/