পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে দুইজনের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে।
/বিএল/