শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯ টায় সুনামগঞ্জের হাজীপাড়া এলাকায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সুনামগঞ্জ জেলা প্রশানের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদফতর, জাতীয় মহিলা সংস্থা ও বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় সভা হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রকল্প তৈরি করা হবে বলে আশ্বাস দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘হাওরের মানুষ শুধু ধানের ওপর নির্ভরশীল, মাছের উপর নির্ভরশীল। এর থেকে বেরিয়ে এসে নতুন কর্মসংস্থানের সুযোগ খুঁজতে হবে। সেজন্য আমরা নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি।’
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধিরা হাওর পাড়ের নারী ও শিশুদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে প্রতিমন্ত্রী দিরাইয়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এতিম ও অসহায় কিশোরীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে একাডেমিক ও আবাসিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদফতরের অতিরিক্ত পরিচালক শাহনওয়াজ দিলরুবা খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, শিশু বিষয়ক কর্মকর্তা বাদল কৃষ্ণ বর্মণ প্রমুখ। উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন, খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা ভাইস চেয়াম্যান নিগার সুলতানা কেয়া।