মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে পারিবারিক বিরোধের জেরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে শ্যালকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চাতলাপুর চা বাগানের বাউরীটিলা শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্যালককে আটক করেছে পুলিশ।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষণ জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া এলাকাবাসীর হাতে আটক ঘাতক শশধর বাউরীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।