এ বিষয়ে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল গনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভিন্ন ইউনিটে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এমনকি মোবাইলে এসএমএসের মাধ্যমে কৃতকার্যদের জানানো হবে।’
এছাড়া নতুন বছরের জানুয়ারি মাসেই নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, আগামী ১১ ডিসেম্বর সোমবার সকাল ৯টা থেকে ‘বি’ ইউনিট (গ্রুপ-১) মেধা তালিকায় ১-৬০০ পর্যন্ত, ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টায় মেধা তালিকায় একই ইউনিটের গ্রুপ-১ এর ৬০১-১১২৩ পর্যন্ত এবং দুপুর ২ টায় ‘বি’ ইউনিটের (গ্রুপ-২) এর ১-৩০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি করানো হবে।একই দিন বিকাল ৩টা থেকে ‘বি-১’ ও ‘বি-২’ ইউনিটের অধীনে মেধাতালিকায় স্থান পাওয়া সব ধরনের কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
এছাড়া, আগামী ১৩ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে মেধা তালিকায় ১-২১৭ পর্যন্ত এবং সকাল১১টায় মানবিকের মেধা তালিকায় ১-৩১০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি করানো হবে। ১৭ ডিসেম্বর রোববার সকাল ৯টা থেকে বাণিজ্যের মেধা তালিকার ১-৮৩ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। একই দিনে সকাল ১১টা থেকে ‘এ’ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় মেধাতালিকায় স্থান পাওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
ভর্তি করানোর পরে আসন খালি থাকলে ভর্তি কমিটির বৈঠকের পর ডিসেম্বরের মধ্যে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হবে।
সাক্ষাৎকার ও ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ছয় হাজার ৮৫০ টাকা নিয়ে আসতে হবে। কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রর ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে জানান অধ্যাপক ড. আবদুল গনি।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর শাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.sust.edu/admission) এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করা যাবে।