একদিকে চা বাগান আর অন্যদিকে পাহাড় থাকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীত বাড়ছে। হঠাৎ বুধবার সকাল থেকে শীত বাড়ায় চরম বিপাকে পড়েছে হাওর এলাকা তথা চা বাগানের শ্রমিকরা। কুয়াশার চাদর ভেদ করে সূর্য উঠলেও কমছে না শীতের প্রকোপ। শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে অনেকেই খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করেছেন। শীতের কারণে লেপ, তোষক বানানোরও ধুম লেগে আছে।
বুধবার সকাল সাড়ে ৭টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ আজ শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শ্রীমঙ্গলোর তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।’ শীত অনেক বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ কর অঞ্চলে নিবন্ধিত করদাতার সংখ্যা এক লাখ ছাড়িয়েছে