আটককৃতরা হলেন, মোতাব্বির হোসেন, আবুল হোসেন, কাছুম আলী, বেলায়েত মিয়া, ইসহান মিয়া ও উথান মিয়া।
স্থানীয়রা জানান,মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের কয়েকটি হিন্দু পরিবার তাদের দেবোত্তর সম্পত্তির ওপর পূজার ঘর বানিয়ে অনেকদিন ধরেই পূজা করছিল। ওই জায়গা নিয়ে কয়েকটি হিন্দু পরিবারের সঙ্গে কয়েকটি মুসলমান পরিবারের বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে শুক্রবার ভোর ৫টার দিকে মোতাব্বির তার লোকজন হিন্দু পরিবারের ওপর হামলা চালায়। এসময় বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন, বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী ও স্থানীয় ইউপি সদস্য শামীম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
ইউএনও জসিম উদ্দিন বলেন, ‘দোবোত্তর সম্পত্তি দখল করতে যায় মোতাব্বিরসহ তার লোকজন। সেখানে কয়েকটি হিন্দু পরিবারের ওপর তারা হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে ৬ জনকে আটক করা হয়। মামলা প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
শুক্রবার সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করছেন হবিগঞ্জ জেলা প্রশাসক মনীষ চাকমা ও পুলিশ সুপার বিধান ত্রিপুরা।