বর্ণাঢ্য শোভাযাত্রাআজ ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস। এ উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড। বুধবার সকাল ১১টায় শহরের জেলরোড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
৭শোভাযাত্রায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক সাবিরুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল মোমেন, পৌর মেয়র আয়ূব বখত জগলুল,বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, মুক্তিযোদ্ধা অ্যাড বজলুল মজিদ চৌধুরী, পিপি ড. খায়রুল কবীর রুমেন, প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন, প্রমুখ। এ শোভাযাত্রায় ১৯৭১ সালে মক্তিযোদ্ধাদের কাছে রাজাকার ও পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণের প্রতীকী দৃশ্য ফুটিয়ে তোলা হয়। পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভার আয়াজন করা হয়।