এ নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের একটি, আওয়ামী-বামপন্থী শিক্ষকদের একটি এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের একটি প্যানেল অংশগ্রহণ করে। বৃহস্পতিবার সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সভা কক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন জানান, সিন্ডিকেটে দুইটি সদস্য পদে ক্যাটাগরী-১ এ আওয়ামী-বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে অধ্যাপক ড. জহির বিন আলম ১৫৮ ভোট পেয়ে এবং আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে অধ্যাপক ড. মস্তাবুর রহমান ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তিনি আরও জানান, একাডেমিক কাউন্সিলের চারটি সদস্য পদেই জিতেছেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে। তারা হলেন সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে সমাজবিজ্ঞান বিভাগের মো. আনোয়ার হোসেন (১৬১ ভোট) ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ড. আসিফ ইকবাল (১৬৪ ভোট) এবং সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়রিং বিভাগের মো. সাইফুল ইসলাম (১৫২ ভোট) ও স্থাপত্য বিভাগের সুব্রত দাশ (১৪০ ভোট)। একটি পদেও জয় লাভ করতে পারেনি বিএনপি-জামায়াতপন্থীদের প্যানেল।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সংবিধানে দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে র্দীঘদিন ধরে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ২০১২ সালের এপ্রিলে সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হয়।