জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে সিলেটে আসবেন। প্রথমে তিনি হযরত শাহজালাল (রহ.),হযরত শাহপরাণ (রহ.) এবং গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করবেন। এ উপলক্ষে এই তিন আউলিয়ার মাজার ও আশপাশ এলাকাগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সিলেট নগরীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে র্যাব,আর্মড পুলিশ ও মহানগর পুলিশের সদস্যরা গড়ে তুলেছেন নিরাপত্তা বলয়।
আব্দুল ওয়াহাব জানান, পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জনসভাস্থলসহ পুরো সিলেটজুড়েই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে রেঞ্জ পুলিশ থেকে বিপুল সংখ্যক পুলিশকে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য সিলেটে নিয়ে আসা হয়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তা দায়িত্বে থাকবে আর্মড পুলিশ ও র্যাব। প্রধানমন্ত্রী সিলেট ছাড়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করে যাবে।
তিনি আরও জানান, আলীয়া মাদ্রাসা মাঠসহ আশপাশের এলাকায় শতাধিক সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়াও জনসভাস্থলে সার্বিক তদারকি করার জন্য দু’টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। সিলেট শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হবে পুলিশের শতাধিক চেকপোস্ট। মাঠ পর্যায়ের পুলিশের কার্যক্রম তদারকির জন্য মাঠে থাকবেন পুলিশ উর্ধ্বতন কর্মকর্তারা।
সিলেট র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে মোটরসাইকেলে র্যাবের ৮টি টহল টিম থাকবে। এছাড়াও প্রতিদিনই র্যাবের ৫টি টহল টিম সিলেটে নিয়মিত টহল দিয়ে যাচ্ছে।
আরও পড়ুন- নির্বাচনি প্রচারণা শুরু করছেন শেখ হাসিনা, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সিলেট