হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, ‘গ্রেফতার দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে আগেই নাশকতার মামলা ছিল। তাই তাদের গ্রেফতার করা হয়েছে।’
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে পুলিশের একটি টিম শহরের ঈদগাহ এলাকায় চেকপোস্টে চেক করার সময় কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য সৈয়দ মুশফিক আহমেদকে এবং ভোরে পৌর এলাকার উমেদনগর থেকে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামকে আটক করে পুলিশ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বলেন, ‘কোনও মামলা ছাড়াই পুলিশ ছাত্রদল নেতাদের গ্রেফতার করছে। জেলা ছাত্রদল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ছাত্রদল নেতাদের গ্রেফতার করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।’