মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শেরপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক সৈয়দ ফয়সল আহম্মদ, সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুবের আহম্মদ, মনুমুখ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক শাহ ইমরান সাজু।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক শেরপুর পুলিশ ফাঁড়ির আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।