হবিগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে তাকে আটক করা হয়। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু বলেনি।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক মিজানকে আটকের কথা স্বীকার করেছেন। তিনি জানান, পুলিশ তাকে আটক করেছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।