গোয়াইনঘাটে পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

সিলেটসিলেটের গোয়াইনঘাটে পাথর উত্তোলন করতে গিয়ে পাড় ধসে সোহেল মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কুলুমছড়াপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সোহেল মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাকুয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার (গণমাধ্যম) বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশীয় পদ্ধতিতে পাথর উত্তোলন করতে গিয়ে পাড় ধসে গোয়াইনঘাটে এক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ কোয়ারির মালিককে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।