স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ২টার দিকে চুনারুঘাট মধ্য বাজারে একটি চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।