বালুর নিচ থেকে শিশুর লাশ উদ্ধার

হবিগঞ্জহবিগঞ্জের মাধবপুরে বালুর নিচ থেকে রুহুল আমিন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত রুহুল আমিন উপজেলার কালিকাপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার এ তথ্য জানিয়েছেন।

ওসি চন্দন কুমার জানান, রবিবার (২৫ ফেব্রুয়ারি) রুহুল কালিকাপুর থেকে ধরমণ্ডলে তার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন তার বাবা সিদ্দিক আলী মাধবপুর থানায় একটি জিডি দায়ের করেন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের বালুর নিচে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা করছে।