আবুল হাসনাত শিমুসিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু (৩০) হত্যা মামলায় তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই বেণু চন্দ্র আদালতে তিন আসামি ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো শুনানি শেষে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বেনু চন্দ্র বলেন, ‘আদালতে আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বুধবার আদালত মদন মোহন কলেজ ছাত্রদলের বহিষ্কৃত সাবেক সভাপতি কাজী মেরাজ, ইমাদ উদ্দিন ও দেওয়ান জাকিকে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ১ জানুয়ারি নগরীর কোর্টপয়েন্ট এলাকায় ছাত্রদলের প্রতিষ্টাবার্ষিকীর র্যালিতে ছুরিকাঘাতে হত্যা করা হয় ছাত্রদল নেতা আবুল হাসনাত শিমুকে।