মামলা সূত্রে জানা গেছে, বড়চেগ গ্রামের বশির মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২) মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটি বাড়ি ফিরে তার মাকে জানায়। শুক্রবার সকালে মেয়েটির মা বাদী হয়ে জাবেদ মিয়াকে আসামি করে কমলগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু সায়েম মো. আব্দুর রহমান ও কমলগঞ্জ থানার ওসি মো. মোকতাদির হোসেন পিপিএম বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধর্ষণের বিষয়ে তদন্ত চলছে।’