জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

মুহম্মদ জাফর ইকবালশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ও বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। হামলাকারী ফয়জুর রহমান ফয়জুলকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়।

সিলেট  মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার (৩ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন হামলার ঘটনায়  অভিযোগ দায়ের করেন।