মামলা সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে পূর্ব বিরোধের জেরে আব্দুল আজিজসহ কয়েকজন মিলে তেরাব আলীকে হত্যা করে। এ ঘটনায় তার স্বজনরা সাত জনকে আসামি করে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। দির্ঘ ১১ বছর যুক্তিতর্ক শেষে মঙ্গলবার আলোচিত এ মামলার রায় দেন আদালত। দণ্ডপ্রাপ্ত ২ আসামি পলাতক রয়েছে।
পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালতের অ্যাড. খায়রুল কবির রুমেন বলেন, এটি একটি আলোচিত মামলা। মামলার অন্যতম আসামির ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।