ওসি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতিহীন পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঢাকা-সিলেট মহাসড়কের মডেল বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। পড়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিন জন যাত্রী নিহত হয় এবং অন্তত পাঁচ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ থানায় নিয়ে আসে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তিনি আরও জানান, উদ্ধার কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।