সুনামগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

সুনামগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছেসুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় ভোট শুরু হয়। শুরুতে বৃষ্টি ও বজ্রপাতের কারণে ভোটার উপস্থিতি কম হলেও আবহাওয়া অনুকূলে আসায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। পৌর এলাকার ২৩ কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা প্রতীক) নাদের বখত, বিএনপি মনোনিত প্রার্থী (ধানের শীষ) দেওয়ান সাজাউর রাজা সুমন, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গনিউল সালাদিন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৩২২ জন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ১৪৯ নারী ২১ হাজার ১৭৩ জন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার মোতায়েন করা হয়েছে। পৌর এলাকায় তৎক্ষণিক বিচারকাজ পরিচালনার জন্য নিয়োজিত রয়েছেন ৮ জন ম্যাজিস্ট্রেট। এছাড়া স্ট্রাইকিং ফোর্স ভোট চলাকালে দ্বায়িত্ব পালন করছেন।

গত ১ ফেব্রুয়ারি মেয়র আয়ুব বখত জগলুলের মৃত্যুতে পৌরসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।